কিশোরগঞ্জের হাওরে ডা:লাকীর, তারেক রহমানের ৩১ দফা প্রচার
আব্দুর রউফ ভুঁইয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি-কিশোরগঞ্জ-৪ আসনের বিএনপি থেকে ষমনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ডা.ফেরদৌস আহমেদ চৌধুরী লাকী কিশোরগঞ্জের হাওরের বিভিন্ন এলাকায় স্পিডবোটে চড়ে তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচার-প্রচারণা করেছেন।
শুক্রবার (২৯ আগস্ট) সকাল থেকে বিকাল পর্যন্ত হাওরের বিভিন্ন গ্রাম, হাট-বাজারে ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন ডা: লাকি। এসময় তার সাথে বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
ইটনার পাঁচকাহানিয়া, বড়িবাড়ি বাজার, মৃগা বাজার, মিঠামইনের বৈরাটি, কাটখাল এলাকায় ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণকালে অধ্যাপক ডা.ফেরদৌস আহমেদ চৌধুরী লাকী গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার প্রচারণায় জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি। আমি সাধারণ মানুষের পাশে সব সময় ছিলাম সামনেও থাকবো।
তিনি আরও বলেন, বিগত ১ যুগ ধরে ঢাকায় ও কিশোরগঞ্জে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিয়েছি। দল মনোনয়ন দিলে নির্বাচিত হলে হাওরে শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।
এডভোকেট ফজলুর রহমানকে নিয়ে ডা.ফেরদৌস আহমেদ চৌধুরী লাকী বলেন,দল ৩ মাস পদ স্থগিত করে উনাকে ওয়ার্নিং দিয়েছে এরপরও যদি উনি সংশোধিত না হন তবে তা অশনিসংকেত বয়ে আনবে। কেউই দলের জন্য অপরিহার্য না, যে দলের জন্য কাজ করবে তাকেই দল গ্রহণ করবে।














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































